1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

  • বর্তমান সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে
দিনাজপুর ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 
দিনাজপুর ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

দিনাজপুর ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আইমুদ্দিন(৬০)কে গ্রেফতার করা হয়। আজ সোমবার (২৫ অক্টোবর) দিনাজপুর ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আজিম উদ্দিন এর দিকনির্দেশনায় এএসআই(নিঃ) মোঃ রাখিমুজ্জামান রানার নেতৃত্বে ফোর্সসহ জেলা-মুন্সীগঞ্জ, থানা লৌহজং এর নয়াগাঁও হইতে সিআর-৬৭/১৩(ঘোড়াঘাট), ধারা-৪২০ পেনাল কোড-১৮৬০ এর ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আইমুদ্দিন (৬০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি হলেন, মোঃ আইমুদ্দিন(৬০) পিতা-মৃত কিসমতুল্লাহ, সাং-ভেকসি, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর।

উল্লেখ্য যে, গত ২০১৩ সালে উক্ত আসামী তার প্রতিবেশী বন্ধু মোঃ মোজাহার আলী প্রধান ওরফে মোজা, পিতা-মৃত আলহাজ্জ তাছের আলী প্রধান, সাং-রুপসীপাড়া(ভেকসি), থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুরকে তার মালিকানাধীন ৪২ শতক জমি বিক্রির প্রস্তাব দিলে ৪.২০.০০০ টাকা চুক্তি হয়।মোঃ মোজাহার আলী প্রধান ওরফে(মোজা)উক্ত জমি ক্রয় বাবদ আসামীকে নগদ ৪.২০.০০০ টাকা প্রদান করিয়া জমি রেজিষ্ট্রিকালে দেখিতে পান যে, জমিতে ৪২ শতক এর পরিবর্তে ৩৬ শতক লেখা আছে । তখন তাহাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্ষায়ে উক্ত আসামী কৌশলে উক্ত জমি তার ছেলে মেয়ের নামে লিখে দিয়ে নিজে নিজেই ইং-১৮/০৩/২০১৩ তারিখে আত্বগোপন করে। তখন উক্ত আসামীর ছেলে আঃ আজিজ বাদী হয়ে মোঃ মোজাহার আলী প্রধান ওরফে মোজা গং দের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর-৫২সি/১৩(ঘোড়াঘাট), ধারা-৩৬৪/৩৬৭/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করে।

পরবর্তী সময়ে মোঃ মোজাহার আলী প্রধান ওরফে মোজা প্রধান বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে সিআর-৬৭/১৩(ঘোড়াঘাট), ধারা-৪২০ পেনাল কোড-১৮৬০ রুজু করে। যাহা বিচার শেষে আসামীর ২ বছরের সাজা হয়। সিআর-৬৭/১৩(ঘোড়াঘাট), ধারা-৩৬৪/৩৬৭/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় , মোঃ মোজাহার আলী প্রধান ওরফে মোজা প্রধান এর নিকট হতে ২০১৩ সালে ৪২ শতক জমি বিক্রির কথা বলে নগদ ৪.২০.০০০ টাকা নিয়ে কৌশলে জমি মোঃ মোজাহার আলী প্রধান ওরফে মোজা প্রধানকে লিখে না দিয়ে তার ছেলে মেয়ের নামে লিখে দিয়ে নিজে নিজেই আত্বগোপন করে। তিনি ঘোড়াঘাট থেকে পালিয়ে প্রথমে বগুড়া পরে পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর এলাকায় অবস্থান করেন। সেখানে থাকাকালীন বাকুটিয়ার চর, দৌলতপুর থানা, মানিকগঞ্জের লোকজনের সাখে পরিচয় হয়।পরিচয়ের সূত্র ধরে আসামী কিছুদিন পর উক্ত বাকুটিয়ার চর, দৌলতপুর থানা, মানিকগঞ্জে গিয়ে অবস্থান করিতে থাকে। সেখানে অবস্থানকালে আসামী মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরহাট্টা গ্রামের মোঃ আজাহার আলী, পিতা-মৃত হযরত আলীর মেয়ে মোছাঃ আজিজা খাতুনকে বিয়ে করে পার্শ্ববর্তী বাকুটিয়ার চর বসবাস শুরু করেন।আসামীর এক ছেলে সন্তান হয় নাম আব্দুল্লাহ(৪)।

সিআর-৬৭/১৩(ঘোড়াঘাট), ধারা-৪২০ পেনাল কোড-১৮৬০ এর ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আইমুদ্দিন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page