1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , মুসলিম মিশন এর টানা দ্বিতীয় জয়

  • বর্তমান সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , মুসলিম মিশন এর টানা দ্বিতীয় জয়
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , মুসলিম মিশন এর টানা দ্বিতীয় জয়

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , মুসলিম মিশন এর টানা দ্বিতীয় জয়

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ অনূর্ধ্ব ১৫ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট টানা দ্বিতীয় জয় পেয়েছে ফরিদপুর মুসলিম মিশন। রবিবার বিকেলে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ চরভদ্রাসন উপজেলা কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন নিয়ামুল। দ্বিতীয়ার্ধে খেলায় কোন গোল না হওয়ায় একমাত্র গোলের ব্যবধানে জয়লাভ করে ফরিদপুর মুসলিম মিশন একাদশ।

খেলা শেষে বিজয়ী খেলোয়াড় কে মধ্যে ট্রফি প্রদান করেন । টুনামেন্ট কমিটির অর্থ সম্পাদক আলী আজগর মানিক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য অমরেশ সাহা, জেলা যুবলীগ নেতা ইতমাম হোসেন চৌধুরী, কামরুজ্জামান রনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজাদ হোসেন প্রমূখ।

গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি আশুতোষ গুহ, প্রণব কুমার মুখার্জি, রেজাউল হোসেন ও মজিবর রহমান। প্রতিযোগিতায় আগামীকাল সোমবার ফরিদপুর ফুটবল একাডেমি খেলবে বোয়ালমারী উপজেলার বিরুদ্ধে । বিকেল সাড়ে তিনটায় এই খেলাটি অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page