1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

শেখ রাসেল ফুটবল টুনামেন্ট , ফরিদপুর ফুটবল একাডেমীর জয়লাভ

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে
শেখ রাসেল ফুটবল টুনামেন্ট , ফরিদপুর ফুটবল একাডেমীর জয়লাভ
শেখ রাসেল ফুটবল টুনামেন্ট , ফরিদপুর ফুটবল একাডেমীর জয়লাভ

শেখ রাসেল ফুটবল টুনামেন্ট , ফরিদপুর ফুটবল একাডেমীর জয়লাভ

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ অনূর্ধ্ব ১৫ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে শুক্রবার এর খেলায় জয় লাভ করেছে ফরিদপুর ফুটবল একাডেমি। শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে নগরকান্দা দলকে পরাজিত করেন। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন হৃদয়।

খেলার প্রথমার্ধে ফরিদপুর দল এগিয়ে থাকে। এরপর দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হবার কারণে ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে ফরিদপুর ফুটবল একাডেমি। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের অর্থ সম্পাদক আলী আজগর মানিক শেখ রাসেল ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান বাবর, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন, শেখ রাসেল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সদস্য শেখ নুরুল ইসলাম প্রমূখ।

প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়া হয় বিজয়ী দলের কামরানকে। গুরুত্বপূর্ণ এই খেলার পরিচালনা করেন সাইফ দোহা দর্শন, প্রণব কুমার মুখার্জি, রেজাউল করিম ও আজাদ হোসেন। প্রতিযোগিতায় আগামীকাল মধুখালী উপজেলা খেলবে সালথা উপজেলার বিপক্ষে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page