1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে

অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

ফরিদপুর সমাচার : রাজবাড়ী জেলার সদর ও বালিয়াকান্দি উপজেলায় একটি অবৈধ ইটভাটার আগুন নিভানোসহ মোট তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা আদায়।

আজ ১৪ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল হুদা এর নেতৃতে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে রাজবাড়ী জেলার সদর ও বালিয়াকান্দি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. আবু দারদা। এসময় ০৩ (তিন) টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসাথে নিষিদ্ধ এলাকায় স্থাপিত ০১ (এক) টি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নি¤œলিখিত ০৩ (তিন) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালনা করে মেসার্স আর কে বি ব্রিকস্, স্বত্তাধিকারী: মোঃ রেজাউল করিম, রায়পুর, বালিয়াকান্দি, রাজবাড়ী। জরিমানার পরিমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। মেসার্স রনি ব্রিকস্, স্বত্তাধিকারী: এ.কে.এম ফরিদ হোসেন, নলিয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী। জরিমানার পরিমান ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা। ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। মেসার্স আর এ এফ ব্রিকস্, স্বত্তাধিকারী: মোঃ আবুল হোসেন খান, উদয়পুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।

উল্লিখিত তিনটি ইটভাটায় ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিসের একটি টীম।

ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page