1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ভাঙ্গা উপজেলা নির্বাহি অফিসারের লেখা কবিতা

  • বর্তমান সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে
"সকালের স্নিগ্ধতা" আজিম উদ্দিন
"সকালের স্নিগ্ধতা" আজিম উদ্দিন

ভাঙ্গা উপজেলা নির্বাহি অফিসারের লেখা কবিতা

 

“সকালের স্নিগ্ধতা”
আজিম উদ্দিন

পাখির কলকাকলি শুনে ভাঙ্গে সকালের ঘুম
প্রকৃতির প্রেমে মত্ত হৃদয়ে লাগে আনন্দের ধুম
প্রস্ফুটিত ফুল সবে হৃদয়ে দেয় দোলা
স্নিগ্ধ সকালে প্রকৃতি প্রেমিক হয় আত্নভোলা।

সুবহে সাদিকে পুবের আকাশ অপরূপ মায়াময়
অনুভব করতে পারে যেজন সেই বিমোহিত হয়
স্নিগ্ধ আলোর ঝলকানি দেয় রঙিন হাতছানি
ভুলিয়ে দেয় দুঃশ্চিন্তা আর পরাজয়ের গ্লানি।

উষ্ণ পরশে সুখের আবেশে হারাতে চায় মন
মনের গহীনে সুখানুভূতিতে প্রকৃতির বিচরণ
মাতাল করা শীতল হাওয়ায় অবচেতন দেহ-মনে
প্রিয়তমারে কাছে পেতে চায় স্বর্গীয় আলিঙ্গনে।

পথের ধারে ঝরে পড়া শিউলি ফুলগুলো
শুভ্রতায় কাছে টানে গায়ে না মেখে ধুলো
ভালোবেসে কুড়িয়ে নিয়ে ফুলের মালা গেঁথে
মধুর প্রেমে সঁপে প্রেমিক প্রিয়জনের হাতে।

সকালবেলার মায়ার আবেশে মন আসক্ত থাকে
আসক্তি সব শূন্যেতে মিলায় ব্যস্ততার ঘূর্ণিপাকে
দিন কেটে যায় মাথায় নিয়ে হাজারো পেরেশানি
স্নিগ্ধ সকালেই খুঁজে ফিরি জীবনের সঞ্জীবনী।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page