নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার নবযিুক্ত মেয়র অমিতাভ বোস দায়ীত্বভার গ্রহনের পর পৌর পরিষদে এই প্রথম মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার আয়োজনে ১৪ জানুয়ারি ২০২১ তারিখ বৃহস্পতিবার পৌর মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার নবযিুক্ত মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে নবনির্বাচিত সকল কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় পৌরসভার সার্বিক উন্নয়নকল্পে সকল ধরনের উদ্যোগ গ্রহন করা হবে বলে সিন্ধান্ত গৃহিত হয়। এ ছাড়াও পৌরবাসীকে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল ধরনের কাজ বাস্তবায়ন করা হবে বলে সভায় বক্তারা আলোচনা করেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, পৌর সচিব তানজিলুর রহমানসহ কর্মকর্তা, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply