1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

১৪ অক্টোবর বিশ্ব মান দিবস’২০২১খ্রিঃ উদযাপন

  • বর্তমান সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
১৪ অক্টোবর বিশ্ব মান দিবস’২০২১খ্রিঃ উদযাপন
১৪ অক্টোবর বিশ্ব মান দিবস’২০২১খ্রিঃ উদযাপন

১৪ অক্টোবর বিশ্ব মান দিবস’২০২১খ্রিঃ উদযাপন

ফরিদপুর সমাচার : অদ্য ১৪ অক্টোবর, ২০২১খ্রিঃ তারিখে জেলা প্রশাসন ও বিএসটিআই, ফরিদপুর এর যৌথ আয়োজনে ৫২তম বিশ্ব মান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় ÒSHARED VISION FOR A BETTER WORLD-STANDARDS FOR SDGs” (সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান)।

প্রকৌঃ মোঃ নুরুল ইসলাম, উপপরিচালক, বিএসটিআই জেলা অফিস, ফরিদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব অতুল সরকার, জেলা প্রশাসক, ফরিদপুর। বিশেষ অতিথি জনাব আওলাদ হোসাইন বাবর, সাবেক প্রেসিডেন্ট, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ফরিদপুর এবং জনাব রেজভী জামান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারী রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং ফরিদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিএসটিআই’র বিভিন্ন কার্যক্রম এবং আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে পণ্য ও সেবার মান রক্ষার্থে বিএসটিআই’র ভূমিকা সম্পর্কে বিএসটিআই ফরিদপুর জেলা অফিসের প্রধান প্রকৌঃ মোঃ নুরুল ইসলাম,স্বাগত বক্তব্য দেন। তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিপাদ্য বিষয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মাসুদুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, ফারাজী মাল্টি প্রোডাক্টস ও জনাব মোঃ আবদুল ওয়াদুদ, এ ডব্লিউ ড্রিংকিং ওয়াটার, রাজবাড়ী।

প্রধান অতিথি জনাব অতুল সরকার, জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয় বলেন পণ্য ও সেবার মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব বিএসটিআই’র উপর অর্পিত। অধিকতর প্রচারনার মাধ্যমে সকল উদ্যোক্তাদের মধ্যে বিএসটিআই’র কার্যক্রম সম্পর্কে অবহিত করার আহবান জানান। একই সাথে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের সাথে বিএসটিআই’র নিয়মিত সভার আয়োজন করে পণ্যের গুনগত মান নিশিÍতকল্পে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতি প্রকৌঃ মোঃ নুরুল ইসলাম, বিএসটিআই জেলা অফিস, ফরিদপুর মহোদয় জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে টিকে থাকার জন্য পণ্য ও সেবার মান আর্ন্তজাতিক পর্যায়ে উন্নীতকরনের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page