1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর!

  • বর্তমান সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর!
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর!

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর!

আজিজুর রহমান দুলাল ঃ গত রবিবার (১০ অক্টোবর) ফরিদপুর জেলার আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (৪ অক্টোবর) খলিল সরদারের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র রিফাত সরদার ও একই গ্রামের হুমায়ুন সরদারের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র আবিদ সরদারের মধ্যে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রবাসী খলিল সর্দারের স্ত্রী রাশিদা বেগম অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। আটককৃতরা হলো, ওই গ্রামের নাসির মিয়া, মিজানুর সর্দার, এনায়েত মিয়া ও মিনা বেগম।

এ ঘটনায় দু’পক্ষর অভিভাবক থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষেকে সংঘাত না করার জন্য অনুরোধ করেন। কিন্তু এই ঘটনার জের ধরে রোববার সকালে পূর্বপরিকল্পিত ভাবে হুমায়ুন সরদারের পক্ষের প্রায় ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী খলিল সরদারের বাড়ির প্রাচীর ভেঙে প্রবেশ করে তিনটি টিনশেড ঘরে ব্যাপক ভাঙচুর করে।

হামলাকারীরা হাতুড়ি দিয়ে একতলা বিল্ডিংয়ের অলভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা সোহাগ সর্দার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এবিষয়ে রাশিদা বেগম জানান, ‘আমার স্বামী ও বড় ছেলে বিদেশে থাকে। বাড়িতে আমি ও আমার ছোট ছেলে থাকি। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে জিনিস পত্র নিয়ে গেছে।

প্রতিপক্ষ হুমায়ুন সরদার বলেন, ‘কিছু দিন আগে আমাকে তারা মেরে আহত করেছিল বলে প্রতিশোধ নিয়েছি, তবে ভাঙচুর ও লুটপাটের ঘটনা মিথ্যা ও বানোয়াট। থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘ভাঙচুরের খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page