1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

হারানো বিজ্ঞপ্তি সকলের কাছে ছেলে দুটির সন্ধানের আশায় তাদের পরিবার

  • বর্তমান সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে
হারানো বিজ্ঞপ্তি সকলের কাছে ছেলে দুটির সন্ধানের আশায় তাদের পরিবার
হারানো বিজ্ঞপ্তি সকলের কাছে ছেলে দুটির সন্ধানের আশায় তাদের পরিবার

হারানো বিজ্ঞপ্তি সকলের কাছে ছেলে দুটির সন্ধানের আশায় তাদের পরিবার

এনামুল মবিন(সবুজ) , জেলা প্রতিনিধি দিনাজপুর : একটি হারানো বিজ্ঞপ্তি সকলের কাছে ছেলে দুটির সন্ধানের আশায় স্বপ্ন ছাড়েনি তাদের পরিবার। তাই সকলের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবার গুলো।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদের জোতরাম ধনপুর গ্রামের জোতরাম ধনপুর হাফেজিয়া মাদ্রাসার দুইজন ছাত্র গত ৮ই অক্টোবর শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে দোকানে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় কিন্তু তারা আর মাদ্রাসায় ফিরে না এলে হাফেজিয়া মাদ্রাসা কমিটি তাদের আত্মীয়-স্বজন প্রতিবেশী ও এলাকাবাসীর কাছে তাদের খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। ৩ দিন গত হয়ে যাওয়া হাফেজিয়া মাদ্রাসা কমিটির সদস্যরা গতকাল ১০ অক্টোবর রবিবার বিকেলে চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডাইরি করেন যার ডাইরি নাম্বার হচ্ছে – ৩৯৬।

হারানো ছেলে দুটির পরিবারে সন্তান হারানোর শোকের ছায়া নেমে আসে। তারা সকল জন- সাধারণের কাছে অনুরোধ জানান ,যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি তাদের সন্তানদের সন্ধ্যান পেয়ে থাকেন বা দেখে থাকেন কোথাও তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তারা।

জোতরাম ধনপুর হাফেজিয়া মাদ্রাসার দুইজন ছাত্রের মধ্যে একজন হলো, মোঃ আবু ইছা জনি(১২) উচ্চতা ৪ ফিট ১০ ইঞ্চি, পিতা : মোঃ ময়নুল হক, মাতা : মোছাঃ জিন্নাতুন নেতা , গ্রাম- ফতেজংপুর,চিরিরবন্দর, দিনাজপুর। অপর জন হচ্ছে…. মোঃ আবু-ছায়েম(১৩),উচ্চতা ৪ ফিট ৮ ইঞ্চি, পিতা : মোঃ মমিনুল হক, মাতা : মোছাঃ হাসিনা বানু , গ্রাম-নান্দাই,চিরিরবন্দর,দিনাজপুর । হারানোর সময় ছেলে দুটির পরনে মাথায় টুপি, পাঞ্জাবি ও পায়জামা পড়া ছিল।

ছেলে দুটির সন্ধান পেলে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে…….
মোঃ ময়নুল হক মোবাইল- ০১৭০৬৭৮৬১৪০ এবং
মোঃ আনিছুর রহমান মোবাইল-০১৭৬০৬২৩১১৯ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page