সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সদর সার্কেল জনাব, সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ জিয়ারুল ইসলাম।
রবিবার দুপুর থেকে চরভদ্রাসন সদর বাজার সহ, বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি সদর সার্কেল জনাব সুমন রঞ্জন সরকার বলেন, শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তা জোরদারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মন্ডবগুলোতে সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply