1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর বিরলে ৩ দিন ব্যাপী বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা সমাপনী অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে ৩ দিন ব্যাপী বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা সমাপনী অনুষ্ঠিত
দিনাজপুর বিরলে ৩ দিন ব্যাপী বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা সমাপনী অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে ৩ দিন ব্যাপী বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা সমাপনী অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলার বিরল সরকারি কলেজ রোভার গ্রুপের আয়োজনে কলেজ মাঠে ৩দিন ব্যাপী বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৯ অক্টোবর) সকাল ১০টায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদানের মাধ্যমে ৩ দিন (৭- ৯ অক্টোবর) ব্যাপী এই আয়োজনের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠানে ৪০ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক’সহ মোট ৫২ জনকে দীক্ষা সনদ প্রদান করা হয়েছে।

৩ দিন ব্যাপী এই আয়োজনের ১ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁবু বাসের উদ্বোধন এবং সমাপনী দীক্ষা সনদ তুলে দেন বিরল সরকারি কলেজের অধ্যক্ষ ও বিরল সরকারি কলেজ রোভার গ্রুপের সভাপতি মোঃ রফিকুল ইসলাম(৭৮৩৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা রোভার এর কমিশনার মোঃ সাইফুদ্দিন আক্তার, সম্পাদক মোঃ আনিসুজ্জামান মিলন, মোঃ জহুরুল হক, কোষাধ্যক্ষ মোঃ মোজাহার আলী, জেলা রোভার স্কাউট লিডার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

৩ দিন ব্যাপী এই আয়োজনে কোর্স লিডার হিসেবে দীক্ষা প্রদান করেন উডবেজার, বিরল সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক ও রোভার স্কাউট গ্রুপ লিডার মোঃ লতিফুর রহমান। সিনিয়র রোভার মেট ও উপজেলা প্রতিনিধি মোঃ রাসেদুল ইসলামের পরিচালনায় দীক্ষা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল সরকারি কলেজের প্রভাষক (পদার্থ) ও গার্ল-ইন রোভার লিডার মমতা রানী রায়।

৩ দিনব্যাপী আয়োজনের ১ম দিন ও ২য় দিনে স্কাউট বিষয়ে দীক্ষা প্রদান করা হয়। ২য় দিন সন্ধ্যা থেকে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। যেখানে মনোমুগ্ধকর নৃত্য, গান এবং সচেতনমূলক নাটিকা প্রদর্শন করেন তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page