1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে ১৩ নম্বর ওয়ার্ড

  • বর্তমান সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে ১৩ নম্বর ওয়ার্ড
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে ১৩ নম্বর ওয়ার্ড

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে ১৩ নম্বর ওয়ার্ড

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে উঠেছে ১৩ নং ওয়ার্ড। আজ বিকেলে উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে তারা ২৩ নং ওয়ার্ড দলকে পরাজিত করে। খেলা নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। এদিন ২৩ নং ওয়ার্ড এর পক্ষে আনোয়ার এবং ১৩ নং ওয়ার্ডের পক্ষে সৌরভ নিজ নিজ দলের পক্ষে গোল করলে খেলাটি ১-১ সমতা আসে । এরপর অতিরিক্ত সময় কোন কোন না হবার কারণে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।

এতে ট্রাইবেকারে বিজয়ী দল ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে ‌খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ার রুবেল কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য ফারুক হোসেন ‌ এসময় ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিনান , সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ইভা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে আগামী রবিবার ২ নং ওয়ার্ড খেলবে ১৩ নং ওয়ার্ডের বিপক্ষে। এছাড়া সোমবার ২৭ নং ওয়ার্ড খেলবে ১৯ নং ওয়ার্ডের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি আবুল কাশেম ভোলা, রেজাউল করিম প্রণব মুখার্জি ও মাসুদ মিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page