1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

গোপালপুর ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার

  • বর্তমান সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে
গোপালপুর ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার
গোপালপুর ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার

গোপালপুর ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের সাময়িক বরখাস্তের আদেশ প্রায় ১৫ মাস পরে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবুজাফর রিপন এর স্বাক্ষরিত এক সংক্রান্ত চিঠি ফরিদপুর জেলা প্রশাসকের পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) চিঠিটি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়। ঐ দিনই চেয়ারম্যান ইনামুল হাসান এ তথ্য আমাদের জানিয়েছে।

চেয়ারম্যান আমাদের জানান, জেলা প্রশাসক বরাবরে অনিয়ম না করার অঙ্গীকারনামা প্রদানের শর্তে প্রথমবারের মতো নির্দেশক্রমে ক্ষমা করা হলো। সেইসঙ্গে স্থানীয় সরকার বিভাগ হতে গত বছরের ২০ মে তারিখের ৪৭৩ নং স্মারকে জারিকৃত চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো।

চেয়ারম্যান আরও বলেন,‘অনিয়ম হলেও আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ছিল না। প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করায় আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু তদন্তে দুর্নীতি না পেয়ে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page