সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট প্রদান করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত থেকে বেল্ট প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার। এর আগে কিংকারাতে বাংলাদেশ এর পক্ষ হতে চেয়ারম্যানকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন ক্ষুদে প্রশিক্ষণার্থীরা।
উপজেলা পরিষদের অর্থায়নে ২ বছর যাবত ৬ মাস মেয়াদী আত্মরক্ষার কৌশল বা কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। আজ পূর্বে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ সাদা বেল্টধারী ১৯ জকে হলুদ বেল্ট এবং হলুদ বেল্টধারী ৫ জনেকে সবুজ বেল্ট প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, কিং কারাতে বাংলাদেশ ফরিদপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো. জহিরুল ইসলাম আলী, সাংবাদিক আবদুস সবুর কাজল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মো. মনিরুজ্জামান, অভিভাবক রাসেল জামান, শাহীনুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসবুল হাসান প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply