1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

  • বর্তমান সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ
চরভদ্রাসন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

চরভদ্রাসন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে নানা জল্পনা-কল্পনা শেষে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে হাফেজ মোঃ কাউছারের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। আজ (৩ অক্টোবর) রবিবার সকাল ১১ টা ৩৭ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফেজ মোঃ কাউছারকে শপথ বাক্য পাঠ করে শোনান মোঃ খলিলুর রহমান, বিভাগীয় কমিশনার, ঢাকা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের (২২অক্টোবর) চরভদ্রাসন ‍উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুসা’র মৃত্যু হলে পদটি শূণ্য হয়।

পরে, গত ১০ অক্টোবর-২০২০ সেখানে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু, ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করে অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি-৮৮ অনুসারে উপ-নির্বাচনটি বাতিল ঘোষনা করেন।

এব্যাপারে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফেজ মোঃ কাউছার জানান, নির্বাচন কমিশনের উক্ত উপনির্বাচন বাতিল ঘোষনার বিপক্ষে আমি হাইকোর্টে মামলা করি। মামলা করলে পরবর্তীতে কোর্ট আমার পক্ষে রায় ঘোষনা করেন এবং সেই রায়ের ভিত্তিতেই গত ২৭ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page