সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : ভাইয়ের জমি জাল দলিল জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। জানা যায় ফরিদপুর, সদরপুর আকোটেরচর ইউনিয়নের মন্ডল ডাঙ্গী গ্রামের মৃত ছবদের মোল্লার পুত্র তজু মোল্লা তার আপন ছোট ভাই আলিফ মোল্লার জমি জাল দলিলের মাধ্যমে ভোগদখল করে আসছিলো। তজু মোল্লার বিরুদ্ধে জাল দলিল করার অভিযোগ এনে ছোট ভাই বাদী হয়ে পেনাল কোডের ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় সদর কোর্টে মামলা দায়ের করেন।
বিচারক মামলা আমলে নিয়ে পুলিশকে তদন্ত করার নির্দেশ দিলে দতন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে আসামিকে স্ব-শরীরে আদালতে হাজীর হওয়ার জন্য সমন জারি করেন বিজ্ঞ বিচারক। কিন্তু আসামী তজু মোল্লা আদালতে হাজীর না হয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এরপর গত ২রা অক্টোবর বিকাল ৫ টায় সদরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে এর পরের দিন ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেন।
সদরপুর থানা উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, “আসামি তজু মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পরে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।”
You cannot copy content of this page
Leave a Reply