1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নম্বর ওয়ার্ড পরবর্তী পর্বে উন্নিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নম্বর ওয়ার্ড পরবর্তী পর্বে উন্নিত
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নম্বর ওয়ার্ড পরবর্তী পর্বে উন্নিত

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নম্বর ওয়ার্ড পরবর্তী পর্বে উন্নিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিববর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার এর খেলায় জয়লাভ করেছে ১৯ নম্বর ওয়ার্ড একাদশ। এদিন ৩-০ গোলের ব্যবধানে ১০ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নিত হয় । শেখ জামাল স্টেডিয়াম এ বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন রিপন।

খেলার দ্বিতীয়ার্ধে মিনার ও আবুল ১৯ নং ওয়ার্ডের পক্ষে একটি করে গোল করলে শেষ বাঁশি বাজা পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে ১৯ নং ওয়ার্ড। খেলায় বিজিত দলের হৃদয় কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। তাকে পুরস্কার দেন ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম, ফরিদপুর জেলা সাবেক খেলোয়াড় এবং কোচ এএইচএম শামসুদ্দীন চাঁদ।

গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, রেজাউল করিম, প্রণব মুখার্জি ও মাসুদ হোসেন। প্রতিযোগিতায় আগামীকাল ২৭ নম্বর ওয়ার্ড খেলবে ২১ নম্বর ওয়ার্ডের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page