মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরবর্তী পর্বে উন্নিত হয়েছে ২১ নং ওয়ার্ড। আজ বিকেলে অনুষ্ঠিত খেলায় খেলায় তারা ২২ নং ওয়ার্ড দলকে ৩-০ গোলে পরাজিত করেন। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ২১ নং ওয়ার্ড বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে আশরাফ ফারুক ও তাহসিন।
বিজয়ী দলের আসিফকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ঘোষণা করা হয়। তাকে পুরস্কার দেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার শেখ ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন সাইফ দোহা দর্শন, মজিবর রহমান, তোফাজ্জল হোসেন ও আজাদ হোসেন। প্রতিযোগিতায় আগামীকাল ১৯ নম্বর ওয়ার্ড মোকাবেলা করবে ১০ নং ওয়ার্ড দলের বিপক্ষে।
You cannot copy content of this page
Leave a Reply