1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে
দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় আমরা কন্যাশিশু - প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষে
দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় আমরা কন্যাশিশু - প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষে

দিনাজপুর বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় আমরা কন্যাশিশু – প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার (বৃষ্টি), উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আনোয়ার হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবেদ আলী, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রতন ঘোষ পিযুষ। আলোচনা সভায় আমিনুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার কন্যা শিশুদের এগিয়ে নেয়ার জন্য প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশে নারী শিক্ষার হার দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, আমাদের কন্যাশিশুরা বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হবে এটা কোনোমতেই মেনে নেয়া যায় না। আমরা সকলেই জানি, বাল্যবিবাহ অনেক সমস্যা তৈরি করে। এর ফলে একজন শিশু আরেকজন অপুষ্টি শিশুকে জন্ম দেয়। এতে অপুষ্টির দুষ্টুচক্র তৈরি হয় এবং দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে বাল্যবিবাহ বন্দের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগে কন্যা শিশু জন্ম দেয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হত। কিন্তু সন্তান মেয়ে হবে না ছেলে হবে তা নারীর উপর নির্ভর করে না। তা নির্ভর করে পুরুষের উপর। দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। কন্যা শিশুওরা এখন আর অপ্রত্যাশিত নয়। কন্যাশিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন, কার্তিক ব্যানার্জী, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, আব্দুল জলিল এবং এনামুল মবিন(সবুজ) সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন বিউটিফিকেশন এবং ২৫ জন ফ্যাশন ডিজাইনারদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page