1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

সালথায় জাতীয় কন‌্যা শিশু দিবস ২০২১ পা‌লিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬২ বার পড়া হয়েছে
সালথায় জাতীয় কন‌্যা শিশু দিবস ২০২১ পা‌লিত
সালথায় জাতীয় কন‌্যা শিশু দিবস ২০২১ পা‌লিত

সালথায় জাতীয় কন‌্যা শিশু দিবস ২০২১ পা‌লিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় জাতীয় কন‌্যা শিশু দিবস ২০২১ পা‌লিত হ‌য়ে‌ছে। দিবস‌টি উদযাপন উপল‌ক্ষ্যে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্তরের আয়োজ‌নে বৃহস্প‌তিবার বেলা ১০ টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। এবা‌রের কন‌্যা শিশু দিব‌সের প্রতিপাদ‌্য বিষয় ছিল “আমরা কন‌্যা শিশু- প্রযু‌ক্তি‌তে সমৃদ্ধ হব, ডি‌জিটাল বাংলা‌দেশ গড়‌বো”।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকারের সভাপ‌তিত্বে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রা‌জিব রায়, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ফের‌দে‌ৗস আরশা ড‌লি, সালথা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোঃ সে‌লিম মোল‌্যা, সালথা থানা পু‌লি‌শের ২য় কর্মকর্তা এসআ‌ই গোলাম মোন্তা‌ছীর মারুফ, ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, রামকান্তপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আশরাফ আলী লিটু। আ‌লোচনা সভাটি সঞ্চালনা ক‌রেন সালথা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মো আ‌রিফুল ইসলাম।

আ‌লোচনা সভায় বক্তারা আধু‌নিক সমাজ বি‌নির্মা‌ণে নারী‌দের ভূ‌মিকা নিয়ে আ‌লোচনা ক‌রেন এবং ডি‌জিটাল বাংলা‌দেশ গঠ‌নে আরও কার্যকর ভূ‌মিকা রাখার কথা ব‌লেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page