1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে
লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

অপূর্ব অসীম : ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা ব্যতিত কখনোই মানুষের নৈতিক পরিবর্তন সম্ভব নয়। এইচআইভি এইডস বিস্তার ও প্রতিরোধে যার কোন বিকল্প নেই। কথাগুলো বলছিলেন লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের আয়োজনে আজ বুধবার অনুষ্ঠিত এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা মূলক সভার সভাপতি জেলা সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান। জেলা সিভিল সার্জন কার্যালয়ে আজ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফরিদপুর মো. আলিমুজ্জামান। ( সম্পূর্ন ভিডিও )

 

জেলা ব্যবস্থাপক মো. পলাশ খানের সঞ্চালনায় সভা আলোচনায় অংশগ্রহণ করেন সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, সারদা সুন্দরী মহিলা কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল ড. মো. আব্দুর রহমান বিশ্বাস, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মো. কুদ্দুসুর রহমান, এফপিএবি এর জেলা কর্মকর্তা এ.কে.এম. শাহজাহান, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মো. জাহিদুর রহমানসহ প্রমুখ। পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন একজন হিজড়াকে তার ঘরে আশ্রয় দেয়া হয় না। তাকে তার ঘর থেকে বের করে দেয়া হয়। ফলে সে সঙ্গত কারণেই অন্য হিজড়া বা তাদের আশ্রয়ে থাকতে শুরু করে এবং তাদের প্রচলিত পেশা অবলম্বন করে। অথচ এ ক্ষেত্রে সর্ব প্রথম আমাদের পরিবারের সদস্যদের অগ্রণি ভূমিকা থাকা জরুরী।

ড. মো. আব্দুর রহমান বিশ্বাস বলেন একটি জেলায় হিজড়াসহ ঝুকিপূর্ন জনগোষ্ঠির সুস্পষ্ট পরিসংখ্যান থাকা প্রয়োজন যা উক্ত জেলার এইচআইভি এইডস প্রতিরোধে ভূমিকা রাখবে। সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন স্বভাবিক পেশা গ্রহনের সুযোগ করে দেবার মধ্য দিয়ে তাদের ঝুকিপূর্ন আচরন থেকে সরিয়ে আনতে হবে ।

উল্লেখ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল এর সার্বিক তত্ত্বাবধানে ও আইসিডিডিআর,বি এর ব্যবস্থাপনায় পরিচালিত ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশনস ইন বাংলাদেশ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে লাইট হাউস।

যা দেশের ৫টি বিভাগের ১৯টি জেলার মোট ২৮ এলাকায় বাস্তবায়িত হচ্ছে এবং যা এপ্রিল ২০২১ খ্রি. থেকে শুরু হয়ে চলবে ২০২৩ খ্রি. এর ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের কাজের অংশ হিসাবে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সকল পেশাজীবি মানুষের সহযোগিতায় সঠিকভাবে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের সহায়ক পরিবেশ তৈরী করার লক্ষ নিয়েই জেলা সিভিল সার্জন কায়ালয়ে আজ এই সভার আয়োজন। যেখানে সংবাদ কর্মী, স্কুল ও কলেজ শিক্ষক, আইনজীবি, মানবাধিকার কর্মী, পৌরসভার কাউন্সিলর, এনজিও প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের কমকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page