1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল,মদ, ও এমকেডিলের খালি বোতলসহ আটক ২

  • বর্তমান সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল,মদ, ও এমকেডিলের খালি বোতলসহ আটক ২
দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল,মদ, ও এমকেডিলের খালি বোতলসহ আটক ২

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল,মদ, ও এমকেডিলের খালি বোতলসহ আটক ২

এনামুল মবিন(সবুজ) , জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ২নং কাটলা ইউপিস্থ রনগাঁও গ্রামে নিজ বসতবাড়ি থেকে ভোর ৫ টার দিকে বিশেষ অভিযানে ২২ বোতল ফেন্সিডিল, ২ প্যাকেট  OFFICER`S CHOICE DELUXE WHISKY(180ml) (১৮০সষ) মদ ৫ টি এমকেডিলের খালি বোতলসহ মাদকবসায়ী ২ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ নূর আলম সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার থানাধীন ২নং কাটলা ইউপিস্থ রনগাঁও গ্রামের নিজ বসতবাড়ির ভিতরে অভিযান চালিয়ে মোঃ ইসমাইল হোসেন(৪৫) ও মোছাঃ জুলেখা খাতুন(৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি হলেন, মোঃ ইসমাইল হোসেন (৪৫) পিতা- মৃত হোসেন আলী শেখ ও মোছাঃ জুলেখা খাতুন(৩৫) স্বামী- মোঃ ইসমাইল হোসেন, উভয় গ্রাম- রনগাঁও, থানা- বিরামপুর, জেলা -দিনাজপুর।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য জানায়।তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল বুধবার ভোররাতে বিরামপুর থানাধীন ২নং কাটলা ইউপিস্থ রনগাঁও গ্রামের মোঃ ইসমাইল হোসেন(৪৫) এর বসতবাড়ির ভিতরে বিশেষ অভিযান চালিয়ে মোঃ ইসমাইল হোসেন(৪৫)ও মোছাঃ জুলেখা খাতুন(৩৫)কে আটক করে।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে,২২ বোতল ফেন্সিডিল ২ প্যাকেট  OFFICER`S CHOICE DELUXE WHISKY(180ml) মদ ৫ টি এমকেডিলের খালি বোতল জব্দ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় মামলা নং-৩২, তারিখ-২৯/০৯/২০২১ খ্রিঃ ধারাঃ ৩৬(১) এর ১৪(খ)/২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে এবং আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page