এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে করোনা ভাইরাস(কোভিড-১৯) টিকা কার্যক্রম অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে ৭৫ লক্ষ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিনেশন কার্যক্রম চলে বিকাল ৫টা পর্যন্ত।
সারাদেশের ন্যায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ভ্যাকসিনেশন দেয়া শুরু হয় । উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকা দেয়া হয়েছে ।
আজকের এই ক্যাম্পেইনে শুধুমাত্র ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইন এর মাধ্যমে ২য় ডোজ প্রদান করা হবে বলে জানা যায় ।
You cannot copy content of this page
Leave a Reply