1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

  • বর্তমান সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

রবিউল হাসান রাজিবঃ “Tourism for Inclusive Growth” “অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে সেপ্টেম্বর ২০২১ সোমবার সকাল ১০.০০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কর্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী বক্তব্য প্রদান করেন। আলোচনা সভার শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ অন্যতম।

বাংলাদেশে টুরিস্ট আসবে আর জাতির জনকের সমাধিস্থল ভ্রমন করবে না এমন যেন না হয়। যারা ভ্রমনে আসবে তারা যেন অধিকাংশই জাতির জনকের সমাধিস্থলে আসে সে ব্যবস্থা করতে হবে। জাতির জনকের সমাধিস্থলে যাওয়ার পথে ভাংগার এক্সপ্রেস হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। তাছাড়া ভাংগায় যে বঙ্গবন্ধু মাহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মিত হচ্ছে এখানে এক্সপ্রেস হাইওয়ের সাথে ৯০ ডিগ্রী নামে একটি রাস্তা তৈরীর প্রস্তাব দেওয়া হয়েছে। এটি নির্মিত হলে বিশ্বে একমাত্র ৯০ ডিগ্রী রাস্তা হবে এটি। এ জায়গাটিও হতে পারে একটি পর্যটন কেন্দ্র।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পর্যটন খাতকে ঢেলে সাজাতে হবে। ফরিদপুরে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোকে হাইলাইট করতে হবে। ফরিদপুরের এসকল পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page