মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই নজরুল ইসলাম সিদ্দিকী লাবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার বয়স হয়েছিল ৫৭ বছর।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, রবিবার বেলা সোয়া ১২ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।নজরুল ইসলাম সিদ্দিকী স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। আজ বাদ আছর জানাজা শেষে তাকে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ফরিদপুর প্রেসক্লাব সভাপতির ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ‘ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,,ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, দৈনিক নাগরিক দাবি পত্রিকার সম্পাদক হায়দার খান,ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিদ্দিকুর রহমান ও ফরিদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দষ
You cannot copy content of this page
Leave a Reply