1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

  • বর্তমান সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে
সালথায় পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু
সালথায় পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

সালথায় পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত‌্যু

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর)প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা গোসল কর‌তে গি‌য়ে পা‌নি‌তে ডু‌বে এক শিশুর মৃত‌্যু হয়েছে বলে জানাগেছে। নিহত শিশুর নাম তাওহীদ সরদার (৫)। সে উপ‌জেলার রামকান্তপুর ইউ‌নিয়‌নের উত্তর মদন‌দিয়া গ্রা‌মের মঞ্জুর সরদারের ছে‌লে। র‌বিবার (২৬ সে‌প্টেম্বর) বেলা ১০ টার দি‌কে নিহ‌তের বা‌ড়ির পা‌শের পুকুরে এই ঘটনা ঘ‌টে। স্থানীয় ইউপি সদস্য মীর সৈয়দ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায় শিশু তাওহীদ তার বড়ভাই ও চাচা‌তো দুই ভাইসহ মোট চারজন বা‌ড়ির পা‌শে পুকুরে গোসল কর‌তে যায়। এসময় তাওহী‌দের মা রান্না কর‌ছি‌লেন। তাওহীদ বাদে সবাই গোসল শেষ করে বাড়ীতে চলে যায়।ত‌বে তাওহী‌দের খোঁজ কেউ নেয়নি। প্রায় ঘন্টা খা‌নেক পর তাওহীদ কে খু‌ঁজে না পে‌য়ে পা‌নি‌তে খোঁজ কর‌লে পা‌নি‌তে তার নিথর‌দেহ খু‌জে পায়। এরপর স্থানীয় ডাক্তা‌রের কা‌ছে নি‌য়ে গে‌লে তাওহীদ‌কে মৃত ঘোষণা ক‌রে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page