1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মুজিববর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৪ ও ২ নং ওয়ার্ড দলের জয়লাভ

  • বর্তমান সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে
মুজিববর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৪ ও ২ নং ওয়ার্ড দলের জয়লাভ
মুজিববর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৪ ও ২ নং ওয়ার্ড দলের জয়লাভ

মুজিববর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৪ ও ২ নং ওয়ার্ড দলের জয়লাভ

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ শনিবারে দুটি খেলায় জয়লাভ করেছে ১৪নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ড একাদশ। শহরের শেখ জামাল স্টেডিয়ামে মোকাবেলা করে ১৪ নং ওয়ার্ড ও ১৫ নং ওয়ার্ড। এ খেলায় ১৪ নং ওয়ার্ড ১-০ গোলে ১৫ নং ওয়ার্ড কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে থাকে।

মুজিববর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৪ ও ২ নং ওয়ার্ড দলের জয়লাভ

মুজিববর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৪ ও ২ নং ওয়ার্ড দলের জয়লাভ

এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের কামাল। এতে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসলেম উদ্দিন, উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার শেখ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু ও‌ নাজনীন আক্তার। বিজয়ী দলের কোচ মোঃ মাসুদ প্রমূখ।

অন্যদিকে কোমরপুর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের অপর খেলায় ২ নং ওয়ার্ড একাদশ ১ নং ওয়ার্ড একাদশকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে রাজু ও অনিক । প্রতিযোগিতার এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান বিজয়ী দলের রাজু। তাকে পুরস্কার তুলে দেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর খান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জয়গুন বেগম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page