1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ১১ নম্বর ওয়ার্ড ও ১ নং ওয়ার্ড পরবর্তী পর্যায়ে উন্নীত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ১১ নম্বর ওয়ার্ড ও ১ নং ওয়ার্ড পরবর্তী পর্যায়ে উন্নীত
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ১১ নম্বর ওয়ার্ড ও ১ নং ওয়ার্ড পরবর্তী পর্যায়ে উন্নীত

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ১১ নম্বর ওয়ার্ড ও ১ নং ওয়ার্ড পরবর্তী পর্যায়ে উন্নীত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ পরবর্তী পর্বে উনিনত হয়েছে ১১নং ওয়ার্ড ও ১ নং ওয়ার্ড । এরমধ্যে ১১ নং ওয়ার্ড নির্ধারিত সময়ের ম্যাচে জয়লাভ করলেও ট্রাইবেকারে জয় লাভ করেছে ১ নং ওয়ার্ড। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১১ নং ওয়ার্ড মোকাবেলা ১২নং ওয়ার্ড দলের বিরুদ্ধে। ম্যাচে ৩-০ শুন্য গোলে জয়লাভ করে ১১নং ওয়ার্ড । বিজয়ী দলের পক্ষে প্রশান্ত একটি গোল এছাড়া জুয়েল দুটি গোল করেন।

বিজয়ী দলের জুয়েল কে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। তাকে পুরস্কার দেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোসলেম উদ্দিন, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির।২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হক রেজা,

অপরদিকে শহরের কোমরপুর এমএ আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত খেলায় ১ নং ওয়ার্ড একাদশ তিন নম্বর ওয়ার্ড একাদশ দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৩-১ গোলে জয়লাভ করে ১ নং ওয়ার্ড একাদশ। এই খেলায় বিজয়ী দলের মুন্না কে ম্যান অব দ্য পুরস্কার দেয়া হয়.। তাকে পুরস্কার দেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাফর খান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page