মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর পৌরসভা আয়োজিত ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজকের ম্যাচে জয়লাভ করেছে ২ নং ওয়ার্ড একাদশ। শহরের কোমরপুরে এম এ আজিজ ইনস্টিটিউশন স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৮ নং ওয়ার্ড কে পরাজিত করে। খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ফরিদপুরে টুর্নামেন্টের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি শুধু ফুটবল নয় আগামী দিনে আরো বেশি খেলার আয়োজন করা হবে বলে জানান।

ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২ নং ওয়ার্ডের জয় লাভ
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ শেখ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান প্রমুখ। এ সময় এ ওয়ার্ড এর কাউন্সিলর কুদ্দুসুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বৃন্দ ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির , ২ নং প্যানেল মেয়র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে এই ম্যাচে বিজয়ী দলের পক্ষে একটি গোল করেন ইউনুস অপর দুটি গোল করেন আসিফ। এই ম্যাচে আসিফ কে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। আগামীকাল একই মাঠে ৭ নং ওয়ার্ড খেলবে ৯ নং ওয়ার্ডের বিরুদ্ধে। অন্যদিকে শেখ জামাল স্টেডিয়াম এ কুড়ি নং ওয়ার্ড খেলবে ২১ নং ওয়ার্ডের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ ম্যাচে পরিচালনা করেন রেফারি আবুল কাশেম ভোলা, তোফাজ্জল হোসেন ও মতিয়ার রহমান। টুর্নামেন্টের এই খেলায় ৮ নং ওয়ার্ড দলের নেতৃত্ব দেন পৌর কাউন্সিলর অপূর্ব সাহা অপু।
You cannot copy content of this page
Leave a Reply