1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে আর্টিকেল ফিফটিন ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

ফরিদপুরে আর্টিকেল ফিফটিন ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুরে আর্টিকেল ফিফটিন ফাউন্ডেশন এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের আলিপুরের কুসুম কুটীরের সামনে অসহায় ও দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এস এস এম ইসহাক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহসীন শরীফ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন,১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির। নারী নেত্রী রোমানা খান রুমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন আহমেদ, বক্তব্য রাখেন নুর  ইসলাম মিম , মোহাম্মদ পিয়াশ খান, মেহেদি হাসান সোহাগ প্রমুখ।  প্রধান অতিথির ভাষণে মেয়র অমিতাভ বোস বলেন এ সংগঠন ও তাদের প্রচেষ্টা সারা জীবন অব্যাহত থাকবে। তিনি এ সংগঠনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ২০০ জন  অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page