1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল

  • বর্তমান সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল
ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল

ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল। আর তাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত শহরের ছোট-বড় বিভিন্ন মাঠে চলছে ফুটবলারদের প্যাকটিস। এদিকে আয়োজন কে কেন্দ্র করে শহরে এখন সাজ সাজ রব। ইতিমধ্যে শেখ জামাল স্টেডিয়াম কে খেলার উপযোগী করে তোলা হয়েছে। মাঠে পর্যাপ্ত রোলিং করা হয়েছে। এছাড়া খেলার জন্য পুরোপুরি প্রস্তুত এই মাঠ। অন্যদিকে শহরের কোমরপুর এম এ আজিজ ইনস্টিটিউশন কে পুরোপুরি তৈরি করা হয়েছে। এই মাঠে ২১ তারিখ থেকে খেলা শুরু হবে। শহরে এখন চলছে মাইকিং প্রচার প্রচারণা।

এদিকে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী একে আজাদ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। আগামীকাল বিকাল তিনটায় শেখ জামাল স্টেডিয়াম এ ১০ নং ওয়ার্ড ও ১৮ নং ওয়ার্ড এর মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে এ টুনামেন্ট । প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page