1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে এইচটিএস শক্তিশালীকরণ এবং সমন্বিত এইচআইভি পরিষেবার একীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

  • বর্তমান সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে এইচটিএস শক্তিশালীকরণ এবং সমন্বিত এইচআইভি পরিষেবার একীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 
দিনাজপুরে এইচটিএস শক্তিশালীকরণ এবং সমন্বিত এইচআইভি পরিষেবার একীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

দিনাজপুরে এইচটিএস শক্তিশালীকরণ এবং সমন্বিত এইচআইভি পরিষেবার একীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুরের তত্ত্বাবধানে শহীদ ডা: আব্দুল জব্বার মিলনায়তনে এইচটিএস শক্তিশালীকরণ এবং সমন্বিত এইচআইভি পরিষেবার একীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: মোঃ নজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা। ডা: পারভেজ সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসারের উপস্থাপনা এ অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মো: আব্দুল কুদ্দুছ,সিভিল সার্জন দিনাজপুর, ডাঃ ওয়ারেস, সভাপতি, বিএম এ ,ডাঃ বি কে বোস, সাধারণ সম্পাদক,বি এম এ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম,পরিচালক, এম বি ডি সি ও লাইন ডিরেক্টর টিবি লেপ্রোসি ও এইচ আই ভি – এস টি ডি কন্ট্রোল, ডাঃ আমিনুল ইসলাম মিয়া,পরিচালক, এইডস/এস টিডি, ডাঃ মো: মোতাহারুল ইসলাম, পরিচালক (স্বাস্থ্য) ,রংপুর, ডাঃ আহাদ আলী,প্রাক্তন পরিচালক(স্বাস্থ্য) রংপুর, ডাঃ সৈয়দ নাদির হোসেন, অধ্যক্ষ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ডাঃ কাজী শামীম হোসেন, পরিচালক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ।

সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুর ও এন জি ও প্রতিনিধি বর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। নানা আলোচনা ও প্রশ্নোত্তর এর মাধ্যমে কর্মশালা প্রাণবন্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page