1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় শীতবস্ত্র বিতরণ ও সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে

সালথায় শীতবস্ত্র বিতরণ ও সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা

আরিফুল ইসলাম, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রচার সম্পাদক আসাদুজ্জামানকে  সংবর্ধনা দেওয়া হয়েছে। “এসো দুর করি শীতার্ত মানুষের কষ্টের কালোরাত তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত এই স্লোগান সামনে রেখে জগন্নাথদী সমাজসেবা সংগঠন এর আ‌য়োজ‌নে ও অর্থায়‌নে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।
সালথায় শীতবস্ত্র বিতরণ ও সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা

সালথায় শীতবস্ত্র বিতরণ ও সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা

বি‌শিষ্ঠ সমাজ সেবক মাহফুজুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। এসময় অন্যান‌্যদের মধ্যে আর‌ও উপস্থিত ছিলেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রমাঃ ওবায়দুর রহমান, যদুনন্দী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের মুন্সী, সালথা থানার এসআই শহিদুল ইসলাম প্রমুখ, বালা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌হিদুর রহমান, সালথা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক আ‌জিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
অনুষ্ঠা‌নে প্রায় ২শত শীতার্ত মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর প্রচার সম্পাদক নির্বা‌চিত হওয়ায় মু‌ক্তিযু‌দ্ধের স্বপ‌ক্ষের প‌ত্রিকা জন‌প্রিয় খব‌রের কাগজ দৈ‌নিক ভো‌রের কাগ‌জের জৈষ্ঠ‌্য প্রতি‌বেদক সাংবা‌দিক  আসাদুজ্জামানকে  সংবর্ধনা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page