1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গা জাটিগ্রাম বাজারে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গা জাটিগ্রাম বাজারে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা
আলফাডাঙ্গা জাটিগ্রাম বাজারে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা

আলফাডাঙ্গা জাটিগ্রাম বাজারে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৩ নং সদর ইউনিয়ন ৩ নং বিটে জাটিগ্রাম বাজারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যক্রম এবং আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে ৩নং ইউনিয়নের ৩ নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই মোঃ আজিজ এর আয়োজনে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান। সাংবাদিক আলমগীর কবির এর সঞ্চালনায় বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, জাটিগ্রাম স্কুলের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান, ওয়াডের মেম্বার রবিউল ইসলাম।
থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন,জনগণকে পুলিশিং সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। ৩নং বিটের দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই আজিজের ফোন নম্বর প্রতিটি বাড়িতেই আছে যেকোনো সময় তাকে ফোন করবেন, অথবা আমাকে ফোন করবেন।
আপনারা মাদক ব্যবসা, মদক সেবক, ইভটিজিং,এবং চাঁদাবাজি যারা করে তাদের নাম ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিয়ে সহোযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদকসহ সমাজের অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব হবে না।
অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রুত পুলিশি সেবা পাওয়ার জন্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে। ওসি ওয়াহিদুজ্জামান আরো বলেন, এই ৩নং বিটের পুলিশের কাজের জন্য আলফাডাঙ্গা থানার এস আই আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page