1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক 

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সমাচার : র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০২ জন মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া বাজারে ইয়াবা ট্যাবলেটসহ বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ১৪/০৯/২০২১ইং তারিখ বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ এনামুল হক (২৬), পিতা- আব্দুল কুদ্দুছ গাজী, মোঃ সুমন বিশ্বাস(২১), পিতা- মৃত চুন্নু বিশ্বাস, উভয় সাং- বিলধামু , থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ীদ্বয়কে আটক করেন।

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৩১০ (তিনশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১৭,০০০/- টাকা জব্দ করা হয়। ধৃত আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page