1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

দিনাজপুর জেলার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • বর্তমান সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান
দিনাজপুর জেলার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

দিনাজপুর জেলার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : জাতীয় সমাজকল্যাণ পরিষদ-সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ সোমবার(১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. মোঃ সামিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান(বাবু), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌর-মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক(সাগর), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ, বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি)ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান(লিজা), উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page