1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে না- অতুল সরকার

  • বর্তমান সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে
প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে না- অতুল সরকার
প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে না- অতুল সরকার

প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে না- অতুল সরকার

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার বলেছেন, প্রকৃত মানুষ কখনো জঙ্গীবাদে সম্পৃক্ত হতে পারে না। তিনি আরো বলেন, ইমামগণ আমাদের পথ প্রদর্শক। তারা সত্য ও ন্যায়ের ম্যাসেঞ্জার। আল্লাহর পথে মানুষকে ইনভাইট করার ম্যাসেঞ্জার। একজন প্রকৃত ইমাম একজন প্রকৃত ধার্মিক, তিনি কখনোই মানুষকে অন্যায়ের পথে ধ্বংসের পথে কুকর্মের পথে ইনভাইট করতে পারেন না। জেলা প্রশাসক বলেন, কোরআন শরীফে চমৎকার নির্দেশনা রয়েছে। এটা যারা বিশ্বাস করেন, যারা এর উপর ভরসা রাখেন তাদের পক্ষে কোন দিনই কোন অন্যায় কাজ করা সম্ভব নয়। করোনা প্রতিরোধের ক্ষেত্রে ইমামদের ভূমিকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, করোনা প্রতিরোধে ইমামগণ প্রচন্ড ভূমিকা রেখেছেন এবং রেখে চলেছেন। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আপনারা মানুষকে করোনা বিষয়ে সচেতন করছেন। দেশের উন্নয়নের ক্ষেত্রে ইমামদের ভূমিকা অপরিসীম বলে জেলা প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন। বলেন, আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার কারনে। তিনি আজ ১৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন কল্পে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব শেখ আকরামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কবিরুল ইসলাম সিদ্দিকী। বক্তব্য প্রদান করেন শাহ ফরিদ দরগাহ মসজিদের ইমাম মওলানা আবুল কালাম আজাদ। সভায় জেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক ইমাম অংশ গ্রহণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় আলোচনা সভা শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page