1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

চরভদ্রাসনের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান প্রস্তুতি

  • বর্তমান সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে
চরভদ্রাসনের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান প্রস্তুতি
চরভদ্রাসনের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান প্রস্তুতি

চরভদ্রাসনের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান প্রস্তুতি

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে ঝেড়ে মুছে পরিস্কার পরিচ্ছন্ন করে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের মাঝে পাঠদানের জন্য ব্যাপক প্রস্তুতী নেয়া হচ্ছে বলে শুক্রবার সংশিষ্টরা জানিয়েছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কলেজ রয়েছে। প্রায় দেড় বছর করোনাকালীণ বন্ধের পর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাণ ফিরে পাচ্ছে। এতে মনের প্রফুল্লতা ও উল্লাস প্রকাশ করেছে বিদ্যানুরাগী ছাত্রছাত্রীরা।

শুক্রবার দুপুরে চরভদ্রাসন সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র কুদরদ-ই-খোদা (মমোশ্বাদ) জানায়, “করোনাকালীন দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার অবস্হা দেখে মনে হচ্ছিল আমাদের শিক্ষা জীবনে বুঝি ঘোর অন্ধকার নেমে এসেছে। জীবনের স্বপ্ন পূরনের সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্ত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর পেয়ে আমাদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে এবং আমার কাছে ভীষণ আনন্দ লাগছে”।

শুক্রবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে জানা যায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ঝেড়ে মুছে পরিস্কার করা হচ্ছে। স্কুলের আশপাশের ময়লা আবর্জনা ও জঙ্গল অপসারন করা হচ্ছে। বিদ্যালয়গুলো মেঝে, চেয়ার-টেবিল ও বেঞ্জগুলো সেভলন পানি দিয়ে জীবানু মুক্ত করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য বেসিন স্হাপনা করা হয়েছে। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমান হ্যান্ড সেনেটাইজার ও মাস্ক মজুদ করা হয়েছে।

উপজেলা সদরে বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা শিরিন সুলতানা জানান, “কোমলমতি শিশু শিক্ষার্থীদের করোনামুক্ত রাখতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতী নেওয়া হয়েছে। এমনকি যেসব ছাত্রছাত্রীরা মাস্ক ছাড়া স্কুলে আসবে তাদের মধ্যে বীনামূল্যে মাস্ক বিতরন করারও ব্যবস্হা গ্রহন করা হয়েছে”। তবে উপজেলা শিক্ষা অফিসার এফএম বাহাউদ্দিন জানান, “উপজেলায় ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চরাঞ্চলের যেসব বিদ্যালয়গুলো

এখনো বন্যার পানিতে প্লাবিত রয়েছে সেসব স্কুলগুলো বাদ দিয়ে বাকী সবগুলো আগামী ১২ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাশ চলব”। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ গোলাম মোর্তজা বলেন, ” উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মহাবিদ্যালয়ে নিয়মিত ক্লাশ চালু করার ব্যপারে ইতিমধ্যে আমরা সংশিস্নষ্টদের নিয়ে দফায় দফায় মিটিং করেছি এবং শনিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করা শুরু করবো”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page