1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

দিনাজপুরে জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির তত্ত্বাবধানে মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে
দিনাজপুরে জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির তত্ত্বাবধানে মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত
দিনাজপুরে জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির তত্ত্বাবধানে মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির তত্ত্বাবধানে মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির তত্ত্বাবধানে নতুন কুষ্ঠ রোগী শণাক্তকরণ,ব্যবস্থাপনা, সুপারভিশন ও মনিটরিং বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ২০৩০ সালের মধ্যে দেশে কুষ্ঠ উচ্ছেদ করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এ জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচির তত্ত্বাবধানে নতুন কুষ্ঠ রোগী শণাক্তকরণ,ব্যবস্থাপনা, সুপারভিশন ও মনিটরিং বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মো: আব্দুল কুদ্দুছের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মু. এনামুল হক,উপ -পরিচালক, এম বি ডি সি ও প্রোগ্রাম ম্যানেজার, টিবি -লেপ্রোসি, স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শফিকুল ইসলাম, সাবেক উপ পরিচালক, এম বি ডি সি ও প্রোগ্রাম ম্যানেজার, টিবি লেপ্রোসি, স্বাস্থ্য অধিদপ্তর ও ডাঃমোঃ নজমুল ইসলাম, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, দিনাজপুর।

বিভিন্ন উপজেলা হতে উপজেলা স্বাস্থ্য ও প : প: কর্মকর্তাগণ,মেডিকেল অফিসার গণ , টি এল সি এ গণ ও এন জি ও প্রতিনিধিগণ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অর্গানাইজ করেন মোঃ আব্দুর রাজ্জাক, ডাঃ শফিকুল ইসলাম ও ডা: শাহ মোঃ এজাজ উল হক, এম ও সি এস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page