1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

  • বর্তমান সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু! ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১৪ : সুস্থ্য ১৫
দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু! ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১৪ : সুস্থ্য ১৫

দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : মহামারী(কোভিড-১৯) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত ৮ : সুস্থ্য ১৮ জন। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন। ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিলেন ২৯২ জন।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন করে আরও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া বিরল ১,এবং বাকি ১ জন বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা। দিনাজপুর জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৪১৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

এছাড়া একই সময়ে এই মহামারীকে জয় করে বাড়ি ফিরেছেন জেলার ১৮ জন করোনা রোগী। এ নিয়ে করোনা জয় করলেন দিনাজপুর জেলার ১৪ হাজার ৪৮ জন করোনা রোগী। আর বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন জেলার ৮৩ জন করোনা রোগী।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page