1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সদরপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক , নদী পরিদর্শন ।। করোনা ভ্যাকসিনেশন দ্বিতীয় পর্যায় উদ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে
সদরপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
সদরপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

সদরপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক , নদী পরিদর্শন ।। করোনা ভ্যাকসিনেশন দ্বিতীয় পর্যায় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। উপজেলার চরনাছিরপুর ও চরমানাইর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৬৪টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১১টায় চন্দ্রপাড়া লঞ্চঘাট এলাকায় বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসাবে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার অসহায় পরিবারের মাঝে চাউল, ডাল, আটা, লবন ও তেল খাদ্য সামগ্রী তুলে দেন।

করোনা ভ্যাকসিনেশন দ্বিতীয় পর্যায় উদ্বোধন

করোনা ভ্যাকসিনেশন দ্বিতীয় পর্যায় উদ্বোধন

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আক্কাছ আলী, মোঃ আইয়ুব আলীসহ ইউপি সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক অতুল সরকার পদ্মা নদীর চর নাসিরপুর ইউনিয়নের মোল্লা কান্দি, বাবর আলী কান্দি, শিমুলতলী, নাজির শিকদারের ডাঙ্গী, খালাসী ডাঙ্গী পরিদর্শন করেন।

এর আগে সকালে ফরিদপুরে ৮১ কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে গণটিকার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। ফরিদপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলার নয় উপজেলায় একযোগে চলছে এই কর্মসূচি। দ্বিতীয় পর্যায়ে গণটিকা প্রদান কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে ৪২ হাজার ২০০ ব্যক্তিকে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বুলু প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page