1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে দাবা লিগ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে দাবা লিগ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে দাবা লিগ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে দাবা লিগ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : আগামী ১১-১৩ সেপ্টেম্বর ফরিদপুর জেলা পুলিশ ও একেএস গ্রুপের যৌথ উদ্যোগে দাবা লিগ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ সকালে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সুমন রঞ্জন সরকার, ও অতিরিক্ত পুলিশ সুপার সদর হেলাল উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ও সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশন ডক্টর বেনজীর আহমেদ বিপিএম বার ইতোমধ্যেই জেলার সকল পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে জুম মিটিং করেছেন । সকল জেলায় দাবালিগ আয়োজন এর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সকল প্রকার আগ্রহ ও উৎসাহ নিয়ে দাবা ফেডারেশন গত জুন মাস থেকে দাবা লিগ দেশব্যাপী শুরু করার পরিকল্পনা নিলেও কোভিদ ১৯ এর কারণে তখন সম্ভব না হওয়ায় ফেডারেশন জুলাই হতে সেপ্টেম্বরের মধ্যে সকল জেলায় দাবা লীগ আয়োজন সম্পন্ন করার অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম এ এই লিগ শুরু হচ্ছে।

মোট দশটি দলকে নিয়ে দাবা লিগ অনুষ্ঠিত হবে। দলগুলি হচ্ছে আবাহনী ক্রীড়াচক্র, পুবালি সংস্থা, সবুজ সেনা ক্লাব, দুরন্ত বয়েজ ক্লাব, বি আর মেমোরিয়াল ক্লাব, নাজিব স্পোর্টিং ক্লাব, জিৎ একাদশ, আজাদ স্পোর্টিং ক্লাব, ইডেন ক্লাব, ও লিপন স্পোর্টিং ক্লাব। প্রতিটি দলে ৪ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার ফাইনাল খেলা ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম ১০০০০ টাকা, রানারআপ টিম ৫০০০ টাকা এবং তৃতীয় স্থান অংশগ্রহণকারী দল ৩০০০ টাকার প্রাইজ মানি প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, এস এম আহসান তুহিন, মুজিবুল হক ফিরোজ, আমিনুর রহমান ফরিদ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান, জাবেদ পারভেজ শাহিন, নুরুল ইসলাম নুরু, লাভলু ঠাকুর, মাসুদুর রহমান চুন্নু, আজাদ হোসেন, মোস্তফা হোসেন, দাবা কাউন্সিলর অমরেশ সাহা প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page