1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ফরিদপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে পীর সাহেব চরমোনাই’র আহবানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আজ বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মুফতি মোঃ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল হাফেজ মিজানুর রহমান । মাওলানা শামসুল হক, খন্দকার ওয়াহিদুজ্জামান, ইমরান নাজির, মোফাজ্জেল হোসেন , তরিকুল ইসলাম প্রমূখ তারা বলেন গত ১৮ মাস ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কোমলমতি ছাত্র ছাত্রীরা এখন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র তাই নয় তারা এখন মোবাইল গেম ও বিভিন্ন নেশায় পড়েছে।

অন্যদিকে দিনের-পর-দিন সময় নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় সরকারের সমালোচনা করেন। একই সাথে সমালোচনা করেন মাননীয় শিক্ষামন্ত্রীর ও । তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হলে আরো বড় ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে সম্প্রতি ফরিদপুরে পদ্মা নদীতে নিহত দুই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page