1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

রাজবাড়ীতে এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • বর্তমান সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে এলজিইডি'র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
রাজবাড়ীতে এলজিইডি'র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ীতে এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ রাজবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১লা সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশের সার্বিক তত্ত্বাবধানে তাদের নিজস্ব আয়োজনে এলজিইডি অফিস ক্যাম্পাসে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে মরহুমের ১৩ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এর আগে এই সাবেক প্রধান প্রকৌশলীর বর্ণাঢ্য জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশ, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, সহকারী প্রকৌশলী পূর্নেন্দ সাহা প্রমুখ। এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলজিইডি’র নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উল্লেখ্য, ২০০৮ ইং সালের ১ লা সেপ্টেম্বর আমেরিকায় ছেলের বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page