1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর ভাঙ্গায় মলম পার্টির তিন সদস্য গ্রেফতার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে
ফরিদপুর ভাঙ্গায় মলম পার্টির তিন সদস্য গ্রেফতার
ফরিদপুর ভাঙ্গায় মলম পার্টির তিন সদস্য গ্রেফতার

ফরিদপুর ভাঙ্গায় মলম পার্টির তিন সদস্য গ্রেফতার

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় মলম পার্টির ৩ (তিন) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিনে ও রাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়নগঞ্জের রূপগঞ্জের চানপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মিঠু আলী (২৫) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মো: সাগর (১৯) এবং ফেনীর মেহেদীপুরের মুনাফ ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০)। আটককৃতদের আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, এই প্রতারকেরা ধনী ও প্রবাসী মহিলাদের টার্গেট করে বিভিন্ন ধরনের প্যাকেট ধরিয়ে দিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেয়। তাদের হাতিয়ে নেওয়া মলম পার্টির আত্মসাতকৃত ৩ ভরি স্বর্ণও উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এস,আই) আবুল কালাম আজাদ জানান, একটি অভিযোগের ভিত্তিতে গোপন তথ্যের অনুসন্ধান চালিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। এই মলম ( প্রতারক) পার্টির সদস্যরা মহিলাদের টার্গেট করে তাদের নিকট বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের প্যাকেট ধরিয়ে দেয়। আর ওই প্যাকেট সাথে সাথে মহিলার জ্ঞান হারিয়ে তাদের পরিহিত সকল স্বর্ণালঙ্কারসহ টাকা পয়সা হাতিয়ে নেয়। আমরা অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করি।

এই বিষয়ে ভাঙা থানার অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল ) ফাহিমা কাদের চৌধুরি বলেন, কিছুদিন আগে আমরা অভিযোগ পাই কিছু মলম পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালঙ্কার হারিয়েছে। এর বিশেষ কৌশল অবলম্বন করে মহিলাদের টার্গেট করতো। এই প্রতারণা চক্রের সক্রিয় তিন সদস্য কে ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তৎক্ষনাৎ এই বিষয়ে অভিযান পরিচালনা করতে বলি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page