1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

রংপুর রেঞ্জের ১০ম বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে
শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন 
শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন 

রংপুর রেঞ্জের ১০ম বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : জুলাই/২০২১ মাসের রংপুর রেঞ্জের পুলিশের সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে এবং জেলা, সার্কেল ও থানা পর্যায়ে পুলিশি সেবায় জনসন্তুষ্টি ও আস্থা অর্জনে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের ১০ম বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

আজ বৃহস্পতিবার ( ২৬ আগস্ট) সকাল ১০ টায় রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের ২০২১ সালের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় সম্মানিত রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য (বিপিএম) ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জের সকল পুলিশ সুপার এর সাথে সংযুক্ত হয়ে জেলাসমূহের আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে, উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা ও মূল্যায়ন সভায় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছে হাকিমপুর সার্কেল, দিনাজপুর এবং শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে হাকিমপুর থানা, দিনাজপুর। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ ডিটেকশন অফিসার হিসাবে নির্বাচিত হয়েছে দিনাজপুর জেলা।

দিনাজপুর পুলিশ সুপার অত্র জেলায় যোগদানের পর প্রতিমাসে থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলা রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখাসহ বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এই মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপারৎকে শুভেচ্ছা জানান সম্মানিত রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জ, দেবদাস ভট্টাচার্য বিপিএম । উক্ত ভিডিও কনফারেন্সে পুলিশ অফিস সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page