1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দু’জন হাইস্কুল শিক্ষক নিখোঁজ

  • বর্তমান সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে
ফরিদপুর পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দু'জন হাইস্কুল শিক্ষক নিখোঁজ
ফরিদপুর পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দু'জন হাইস্কুল শিক্ষক নিখোঁজ

ফরিদপুর পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দু’জন হাইস্কুল শিক্ষক নিখোঁজ

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সিএমবি ঘাট সংলগ্ন ভানু ফকিরের ডাংগি এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুজন শিক্ষক নিখোঁজ রয়েছেন। জানা যায়, আজ ফরিদপুর জেলা শহরস্থ বিভিন্ন হাইস্কুলের ১৫ জন শিক্ষক একত্রে একটি ট্রলার নিয়ে ভ্রমণ করতে যায়। ভ্রমণ শেষে তারা আনুমানিক বিকাল পাঁচটায় সিএন্ডবি ঘাটে ট্রলার থেকে নামার প্রাক্কালে ট্রলারটি ঘাটের পল্টুনের সাথে ধাক্কা খেয়ে নদীতে ডুবে যায়।

এ সময় পার্শ্ববর্তী জেলেরা এসে ট্রলারের মাঝিসহ ১৩ জন শিক্ষককে জীবিত উদ্ধার করলেও দু’ জন শিক্ষক নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষক হলো ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আলমগীর হোসেন এবং সারদা সুন্দরী হাইস্কুলের সহকারী শিক্ষক আজমল হোসেন।

উক্ত উদ্ধারকৃত ১৩ জন শিক্ষকের মধ্যে ০৪ জন শিক্ষককে ফরিদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে গিয়ে নিখোঁজ দু’ জন শিক্ষককে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।(ট্রলার ভ্রমনের সময়কার তোলা ছবি)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page