1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

পু‌লিশ ক‌নস্টেবল নি‌য়ো‌গে নতুন নিয়ম: সালথায় অ‌বহিতকরণ সভা অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪১৬ বার পড়া হয়েছে
পু‌লিশ ক‌নস্টেবল নি‌য়ো‌গে নতুন নিয়ম: সালথায় অ‌বহিতকরণ সভা অনু‌ষ্ঠিত
পু‌লিশ ক‌নস্টেবল নি‌য়ো‌গে নতুন নিয়ম: সালথায় অ‌বহিতকরণ সভা অনু‌ষ্ঠিত

পু‌লিশ ক‌নস্টেবল নি‌য়ো‌গে নতুন নিয়ম: সালথায় অ‌বহিতকরণ সভা অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ বাংলা‌দেশ পু‌লি‌শে ক‌নেস্টবল প‌দে নতুন নিয়মে সাতটি ধাপ অতিক্রম করে ও স্বচ্ছতার মাধ্যমে  নিয়োগ সংক্রান্তে সালথায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নি‌য়ে পুলিশের অব‌হিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশনায় এবং সালথা থানা পু‌লি‌শের আ‌য়োজ‌নে বুধবার সকাল ১১ টায় সালথা পরিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই অব‌হিতকরণ সভা অনু‌ষ্ঠিত হয়। এছাড়াও সভায় ১৩ মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার সাতটি ধাপ দেখানো হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আসিকুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন,   ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সালথা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান মিয়া, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা প্রমূখ।  এছাড়াও সালথা উপ‌জেলায় কর্মরত  সাংবাদিক বৃন্দ, ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ ছাড়াও স্থানীয় গণ‌্য মান‌্য ব‌্যক্তি বর্গ উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন সালথা থানা পু‌লি‌শের ২য় কর্মকর্তা মোঃ শ‌হিদুল ইসলাম।
অব‌হিতকরণ সভায় বক্তারা ব‌লেন, কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকুরী পাইয়ে দেয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে সেজন্য ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জোমানের নেতৃত্বে জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান জানান, পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। এতে সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চূড়ান্ত হবে। এই সাতটি ধাপ হলো, প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page