এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় রংপুর বিভাগের সিআইডির সহকারী পুলিশ সুপারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২৪ আগস্ট) বিকেলের দিকে কাহারোল উপজেলার দশমাইল এলাকা থেকে রাতে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন,সিআইডির সহকারি পুলিশ সুপার মোঃ সারোয়ার কবির (সোহাগ), এএসআই হাসিনুর রহমান, কনষ্টেবল আহসান উল ফারুক, ফসিউল আলম(পলাশ)ও হাবিব মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার নান্দেড়াই গ্রামের লুংফর রহমানের বিরুদ্ধে ওই ৩ পুলিশ কর্মকর্তা ৫০ লাখ টাকার প্রতারণার মামলার আবেদন করেন। এ রকম অভিযোগের ভিত্তিতে ২৩ আগস্ট রাত ৯.৩০ মিনিটে তোরা লুৎফরের বাড়ি যায়। তাকে না পেয়ে তারা তার স্ত্রী জহুরা ও ছেলে জাহাঙ্গীরকে সিআইডি অফিসের উক্ত সদস্যগণসহ অন্য ২ জন বাড়ি থেকে তুলে নিয়ে কালো মাইক্রোবাসে করে দিনাজপুর দশমাইল এলাকায় গিয়ে তার পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। লুৎফর রহমান ৮ লক্ষ টাকা দিতে চেয়ে বিষয়টি চিরিরবন্দর থানায় অবহিত করে। চিরিরবন্দর থানার এসআই তাজুল হোসেন দ্রুত অভিযান চালিয়ে কাহারোল উপজেলার দশমাইল এলাকা থেকে তাদের আটক করে ও অপহৃতদের উদ্ধার করে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।
এ বিষয়ে রংপুর সিআইডির পুলিশ সুপার আতাউর রহমান বিভিন্ন গণমাধ্যমকে বলেন, অভিযুক্তরা কোন প্রকার অনুমতি না নিয়ে চিরিরবন্দরে গেছে। তাদের আটকের বিষয়টি শুনেছি। তারা কেনো সেখানে গেছে, কাকে অপহরণ করেছে, এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তদন্দ স্বাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মামলা দায়ের প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page
Leave a Reply