1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় ৭ বছ‌রের শিশু ধর্ষনের অভিযোগে আটক এক

  • বর্তমান সময়: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪৩১ বার পড়া হয়েছে

সালথায় ৭ বছ‌রের শিশু ধর্ষনের অভিযোগে আটক এক

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপ‌জেলায় ৭বছরের শিশু ধর্ষনের অভিযোগে বিধান মালো (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত বিধান মালো উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত ধীরেন মালোর ছেলে।
পুলিশ ও স্থানীয় সু‌ত্রে জানা যায়, গত শুক্রবার (৮ই জানুয়া‌রি) বিকালে বল্লভদি ইউনিয়নের ৭ বছরের একটি শিশু কাকদি বাওড় এলাকায় ঘুর‌তে যায়, আসামী বিধান মা‌লো নৌকায় ঘুরা‌নোর কথা ব‌লে তা‌কে তু‌লে নি‌য়ে বাও‌ড়ের মাঝখা‌নে নিয়ে ধর্ষন করে। শিশু‌টির চাচা বাও‌ড়ের পা‌ড়ে খুজ‌তে গে‌লে তা‌র চিৎকার ও কান্নাকা‌টি শুন‌তে পায় এবং শিশুটি‌কে উদ্ধার ক‌রে বা‌ড়ি‌তে নি‌য়ে যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশের এক‌টি বি‌শেষ টিম শনিবার রাতে কাকদি গ্রাম থেকে বিধান মালোকে আটক করে। এ ঘটনায়  শিশুটির চাচা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছে।
সালথা থানার ও‌সি তদন্ত সুব্রত গোলদার বলেন, কাকদি বাওড় এলকায় শিশু ধর্ষনের ঘটনায় আসামী বিধান মালোকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page